প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:১২

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে করা মামলার রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতের এ রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে গুরুত্বপূর্ণ নজির হতে পারে। কারণ, এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়নি।
