বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬২৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নেবে ইরান

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:২৭

শেয়ার করুনঃ
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নেবে ইরান

বাইরের হুমকি ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার আহমদ ভাহিদি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাসনিম নিউজের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক হিসেবে পরিচিত হাসান তেহরানি মোগাদ্দামের প্রতি শ্রদ্ধা জানান ভাহিদি। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, একই চেতনায় তাঁরা পাহাড়ের বুকে এবং মাটির গভীরে দেশের শক্তি গড়ে তুলছেন।

ভাহিদি আরও বলেন, শত্রুদের বুঝতে হবে, শহীদ তেহরানি মোগাদ্দামের দেখানো পথ হুমকি কিংবা নিষেধাজ্ঞা দিয়ে থামানো সম্ভব নয়। রক্ত ও বিশ্বাসের মধ্য দিয়ে এই পথচলা অব্যাহত রয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

সানায় সৌদি জোটের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩, আহত ৩৯

সানায় সৌদি জোটের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩, আহত ৩৯
বার্তায় আইআরজিসি অ্যারোস্পেসের সাবেক কমান্ডার আমির আলী হাজিজাদেহ এবং মাহমুদ বাঘেরির প্রতিও শ্রদ্ধা জানান তিনি। একই সঙ্গে ইরানের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার কার্যক্রম চালিয়ে যেতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান আইআরজিসির প্রধান কমান্ডার।

সূত্র: আল জাজিরা

আইআরজিসিব্যালিস্টিকক্ষেপণাস্ত্রইরানেরসামরিকশক্তি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

পাকিস্তানে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

পাকিস্তানে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নেবে ইরান

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নেবে ইরান

বিশ্বমঞ্চে তারেক রহমানের নেতৃত্ব বিশেষ গুরুত্ব পাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বমঞ্চে তারেক রহমানের নেতৃত্ব বিশেষ গুরুত্ব পাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার, মজার মন্তব্য জাহ্নবী কাপুরের

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার, মজার মন্তব্য জাহ্নবী কাপুরের

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

পাকিস্তানে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

পাকিস্তানে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার (১১ নভেম্বর) কোহাট ও কারাক জেলার মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর আনাদোলু এজেন্সির। পুলিশের একটি দল অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার পথে বন্দুকধারীদের হামলার শিকার হয়। কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান

সৌদির গুরুত্বপূর্ণ তেলপথে হামলা, অক্ষত রয়েছে সরবরাহ কার্যক্রম

সৌদির গুরুত্বপূর্ণ তেলপথে হামলা, অক্ষত রয়েছে সরবরাহ কার্যক্রম

হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবের প্রধান পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় মদিনা এলাকায় পাইপলাইনটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে সীমিত আকারে আগুনের সূত্রপাত হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সৌদি প্রেস এজেন্সির বরাতে প্রতিবেদনে বলা হয়, দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের

ইরান যুদ্ধ কার্যত শেষ, ট্রাম্পের দাবি উড়িয়ে দিল তেহরান

ইরান যুদ্ধ কার্যত শেষ, ট্রাম্পের দাবি উড়িয়ে দিল তেহরান

ইরান যুদ্ধকে সামরিকভাবে ‘কার্যত শেষ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর এ বক্তব্যকে ‘ভুয়া খবর’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানি কর্মকর্তারা। সোমবার (৯ নভেম্বর) ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ইরান সামরিকভাবে কার্যত শেষ। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর অনুরোধে যুক্তরাষ্ট্র বর্তমান পরিস্থিতি বজায় রেখেছে। সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা কম

এপেক সম্মেলনে শি-পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

এপেক সম্মেলনে শি-পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

চীনের শেনজেনে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৮ নভেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সম্ভাব্য এই বৈঠকের কথা জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে তার বৈঠক হতে পারে এবং আলোচনাটি বেশ

ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার, ছয় দশকের গোপন রহস্য

ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার, ছয় দশকের গোপন রহস্য

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার থাকার বিষয়টি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত। তবে দেশটি কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের মালিকানা স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে প্রকাশ্যে স্পষ্ট অবস্থান নেয়নি। বরং ছয় দশকের বেশি সময় ধরে দুই দেশ একধরনের কৌশলগত অস্পষ্টতা বজায় রেখে চলেছে। তবে নতুন করে মধ্যপ্রাচ্যে সংঘাত ও পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি তৈরি হওয়ায় এই নীতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ১৯৬০ সালের