প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৩

হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবের প্রধান পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় মদিনা এলাকায় পাইপলাইনটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে সীমিত আকারে আগুনের সূত্রপাত হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
