
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:৩

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধি, ন্যূনতম মজুরি কার্যকরসহ বিভিন্ন দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
