প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭

পাকিস্তানের আকাশসীমায় একাধিক ড্রোন প্রবেশের পর আফগানিস্তানের ১০টি স্থানে পাল্টা বিমান ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য নিশ্চিত করেন। তাঁর দাবি, বুধবার আফগানিস্তান থেকে আসা ড্রোনগুলো পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করে। এরপর আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আফগানিস্তানের ১০টি স্থানে অভিযান চালানো হয়।
