প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০

মূলধারার সংবাদমাধ্যমগুলোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চলমান বিরোধের মধ্যেই হোয়াইট হাউস ‘ট্রাম্প টিভি: দ্য এসেনশিয়ালস স্টেশন’ নামে ২৪ ঘণ্টার সরাসরি সম্প্রচার সেবা চালু করেছে। হোয়াইট হাউসের নিজস্ব ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে এই সেবা দেখা যাচ্ছে। সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, প্রধান বক্তব্য, ভিডিও ও উল্লেখযোগ্য কর্মকাণ্ড এক জায়গায় তুলে ধরা হবে এবং সেগুলো সার্বক্ষণিক হালনাগাদ ও সম্প্রচার করা হবে।
