প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১০

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কোহাটে পুলিশ সদর দপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলার পর শুরু হওয়া অভিযান শেষ করেছে দেশটির কেন্দ্রীয় পুলিশ বিভাগ। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সিপিও জানায়, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে আট জঙ্গি নিহত হয়েছে। কর্তৃপক্ষের দাবি, নিহতরা সবাই নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সদস্য।
