প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১১:২৩

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে অন্তত ১৫ জন নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিআইএমএস) হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের নার্সারিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

