প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:২৯

টানা ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে বিশ্ববাজারে স্বর্ণের দামে কিছুটা পতন হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দিনের শুরুতে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৪০ দশমিক ৩৯ ডলারে নেমে আসে। এর আগের দিনই মূল্যবান ধাতুটির দাম তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।
