প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:১২

মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের তীব্রতা বৃদ্ধি, জ্বালানি অবকাঠামোয় হামলা এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও বৃদ্ধি পেয়েছে।
