প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:১৮

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বুধবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। লোহিত সাগরে জাহাজ চলাচলের ঝুঁকি এবং সৌদি আরবের তেল অবকাঠামোয় হামলার হুমকিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ এবং সম্ভাব্য আলোচনার অনিশ্চয়তাও বাজারে অস্থিরতা বাড়াচ্ছে।
