প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:৩১

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মকর্তা আবদুলায়ে সেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৯ আগস্ট) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন প্রশাসনের অভিযোগ, তারা এমন কর্মকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন, যা যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী দেশটির জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করেছে।
