প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ১০:৩১

ইসরায়েলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে দেশটির বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।

