প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ১০:৫০

গত জুনে ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ সোমবার (৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পে আহত হয়ে এখন পর্যন্ত ৬১ হাজার মানুষ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
