প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ১০:৩৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় তাৎক্ষণিক কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে গেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। আগের লেনদেনে বড় ধরনের পতনের পর নতুন করে ক্রেতাদের আগ্রহ বাড়ায় ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
