শনিবার, ১০ অক্টোবর, ২০২৬২৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

হুথিদের মোকাবিলায় বড় সামরিক প্রস্তুতি সৌদির, লোহিত সাগরে বাড়ছে উত্তেজনা

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:৪১

শেয়ার করুনঃ
হুথিদের মোকাবিলায় বড় সামরিক প্রস্তুতি সৌদির, লোহিত সাগরে বাড়ছে উত্তেজনা

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সমুদ্র ও স্থলপথে সমন্বিত সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ইয়েমেনি সূত্রের বরাতে এমন তথ্য উঠে এসেছে। এর মধ্য দিয়ে লোহিত সাগর অঞ্চলে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সৌদি আরবের মূল লক্ষ্য হচ্ছে লোহিত সাগর হয়ে তেল রপ্তানির পথ নিরাপদ রাখা এবং সাম্প্রতিক সময়ে হুথিদের হামলা ও অবরোধের কারণে তৈরি হওয়া ঝুঁকি মোকাবিলা করা। এ লক্ষ্যে সামরিক ও কূটনৈতিক—দুই দিকেই তৎপরতা বাড়িয়েছে রিয়াদ।

ইয়েমেনের পূর্বাঞ্চল থেকে সৌদি বাহিনীর কিছু সেনা পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের ধারণা, এটি সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির অংশ হতে পারে। একই সঙ্গে বাব আল-মান্দেব প্রণালি ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখতে বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা জোট গঠনের উদ্যোগও জোরদার করা হয়েছে।

আরও

যুদ্ধের প্রস্তুতিতে ইরানে অস্ত্র হাতে নারীরাও

যুদ্ধের প্রস্তুতিতে ইরানে অস্ত্র হাতে নারীরাও

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তুরস্ক, পাকিস্তান, মিসর, সুদান, জিবুতিসহ ১৪টি দেশ এই সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগে সমর্থন জানিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং কয়েকটি ইউরোপীয় দেশকেও এ উদ্যোগে সম্পৃক্ত করার চেষ্টা চলছে।

অন্যদিকে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা জানিয়েছে, সৌদি আরব ইয়েমেনের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করলেই তারা সৌদি জাহাজ লক্ষ্য করে নেওয়া পদক্ষেপ শিথিল করতে প্রস্তুত। তাদের দাবি, এই বিরোধের মূল কারণ ইয়েমেনের রাজনৈতিক ও মানবিক পরিস্থিতি, অন্য কোনো আঞ্চলিক ইস্যু নয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষের সংঘাত আরও তীব্র হয়েছে। হুথিরা সৌদি জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার দাবি করেছে। এর জবাবে সৌদি বাহিনী হুথি-নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালিয়েছে। একই সময়ে লোহিত সাগরে একটি সৌদি বাণিজ্যিক জাহাজেও হামলার ঘটনা ঘটেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির পাশাপাশি লোহিত সাগরের পথও যদি ঝুঁকির মুখে পড়ে, তাহলে সৌদি আরবের তেল রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। ফলে এই সমুদ্রপথের নিরাপত্তা শুধু সৌদি আরবের জন্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সৌদি আরবহুথি বিদ্রোহীলোহিত সাগর
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ইয়েমেনে চলমান সংঘাতের নতুন এই অধ্যায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। বিশেষ করে সমুদ্রপথের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য এখন নতুন করে আলোচনায় উঠে এসেছে।

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

ব্রেন্ট তেলের দাম ছাড়াল ১০১ ডলার, বাড়ছে উদ্বেগ

ব্রেন্ট তেলের দাম ছাড়াল ১০১ ডলার, বাড়ছে উদ্বেগ

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১০১ ডলার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ১ দশমিক ৩৩ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৩ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দামও বেড়েছে। এর দাম ১ দশমিক ১১ ডলার বা

সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলায় নিহত তিনজন, আহত ছত্রিশ

সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলায় নিহত তিনজন, আহত ছত্রিশ

সৌদি আরবের দুটি বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো পৃথক হামলায় তিনজন নিহত এবং অন্তত ৩৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হামলার জন্য সরাসরি কাউকে দায়ী না করলেও হুথিরা এর আগেই হামলার দায় স্বীকার করেছিল। আভা বিমানবন্দরে হামলায় একজন মরোক্কান ও একজন আলজেরিয়ান নাগরিক নিহত হন। এ ঘটনায়

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স জাপানের দুই বিজ্ঞানী

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী। ফরাসি রসায়নবিদ হেনরি কাগন এবং জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই যৌথভাবে ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেছেন। বুধবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডিশ অ্যাকাডেমি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে। এর আগে ২০২৫ সালে ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের জন্য রসায়নে নোবেল পেয়েছিলেন তিন বিজ্ঞানী—সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

তাইওয়ানকে সামরিক সহায়তা ও অস্ত্র সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের অভিযোগ, ওয়াশিংটনের সামরিক নীতি তাইওয়ান প্রণালিতে উত্তেজনা বাড়িয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। মঙ্গলবার (৬ অক্টোবর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত এক মন্তব্যে আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক কিম মিয়ং চোল এ অভিযোগ করেন। তাইওয়ানে যুক্তরাষ্ট্রের তৈরি নতুন যুদ্ধবিমান পৌঁছানোরও কঠোর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। কেসিএনএর

জ্বালানি তেলের দাম ১০১ ডলার পেরিয়ে, সরবরাহ সংকটের শঙ্কা

জ্বালানি তেলের দাম ১০১ ডলার পেরিয়ে, সরবরাহ সংকটের শঙ্কা

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। বুধবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০১ ডলার ছাড়িয়ে গেছে। বাজারে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বুধবার ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৯৩ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট