প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:৪৯

মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর দুমিয়াতে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস সংরক্ষণ ট্যাঙ্কারে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রি বুধবার এক প্রাথমিক মূল্যায়নে এ তথ্য জানিয়েছে। তবে মিশরের পেট্রলিয়াম মন্ত্রণালয় বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করলেও ড্রোন হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
