
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৬:৪৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের এক শ্রমিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা। শনিবার (২৫ জুলাই) সকালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের চা কারখানার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক শ্রমিক অংশ নেন।
