মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬২১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

গাজা নিরস্ত্রীকরণে ১৪ দিনের রোডম্যাপ, বাস্তবায়ন নির্ভর করবে সেনা প্রত্যাহারের ওপর

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:৩২

শেয়ার করুনঃ
গাজা নিরস্ত্রীকরণে ১৪ দিনের রোডম্যাপ, বাস্তবায়ন নির্ভর করবে সেনা প্রত্যাহারের ওপর
হামাস নিরস্ত্রীকরণ

গাজায় সম্ভাব্য শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত নতুন চুক্তিতে নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার জন্য ১৪ দিনের মধ্যে একটি বিস্তারিত রোডম্যাপ তৈরির কথা বলা হয়েছে। তবে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতি এবং আন্তর্জাতিক যাচাইকরণ ব্যবস্থার সিদ্ধান্তের ভিত্তিতে এই সময়সীমা বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

হামাসের আলোচক দলের সদস্য গাজি হামাদ বলেছেন, দীর্ঘ ও জটিল আলোচনার পর এমন একটি কাঠামো তৈরির চেষ্টা করা হয়েছে, যা বাস্তবসম্মত এবং কার্যকর হতে পারে। তবে তিনি স্পষ্ট করে দেন, ইসরায়েল যদি নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে, তাহলে হামাসও চুক্তির শর্ত কার্যকর করবে না।

চুক্তির খসড়া অনুযায়ী, গাজায় একটি ন্যাশনাল কমিটি গঠন করা হবে, যারা অস্ত্র তালিকাভুক্ত ও সংরক্ষণের পুরো প্রক্রিয়া তদারকি করবে। পাশাপাশি একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং আন্তর্জাতিক যাচাইকরণ কমিটি পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করবে।

আরও

ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহব্যবস্থা এখনো সম্পূর্ণ সচল: আইআরজিসি

ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহব্যবস্থা এখনো সম্পূর্ণ সচল: আইআরজিসি

নথিতে উল্লেখ করা হয়েছে, নিরস্ত্রীকরণ প্রক্রিয়া গাজা থেকে ইসরায়েলি সেনাদের ধাপে ধাপে প্রত্যাহারের সঙ্গে সমন্বয় করে এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে অস্ত্র কোনো বিদেশি রাষ্ট্র বা বহিরাগত সংস্থার কাছে হস্তান্তর করা হবে না; বরং সব অস্ত্রের নিয়ন্ত্রণ থাকবে গাজার ন্যাশনাল কমিটির হাতে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে পুলিশের ব্যবহৃত অস্ত্র হস্তান্তর করা হবে। পরে পর্যায়ক্রমে ভারী অস্ত্র নিষ্ক্রিয় করার কাজ শুরু হবে। পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত গাজায় সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখার প্রস্তাবও রাখা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে গাজায় নতুন প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, নিরস্ত্রীকরণ সম্পন্ন হলে ইসরায়েল পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহার করবে এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

গাজা যুদ্ধবিরতিহামাস নিরস্ত্রীকরণইসরায়েল সেনা প্রত্যাহার
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

অন্যদিকে কায়রোতে মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হামাসের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। মধ্যস্থতাকারীরা আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করলেও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ চুক্তির খসড়া নিয়ে কিছু ভাষাগত ও কাঠামোগত আপত্তির কথা জানিয়েছে।

আরও

যুদ্ধের প্রস্তুতিতে ইরানে অস্ত্র হাতে নারীরাও

যুদ্ধের প্রস্তুতিতে ইরানে অস্ত্র হাতে নারীরাও

সামরিক বিশ্লেষকদের মতে, চুক্তিতে ‘নিরস্ত্রীকরণ’-এর পরিবর্তে অস্ত্র ‘তালিকাভুক্ত ও মজুদ’ করার যে শব্দ ব্যবহার করা হয়েছে, তা রাজনৈতিক ও সামরিকভাবে গুরুত্বপূর্ণ। তাদের ধারণা, এই ভাষা ব্যবহার করা হয়েছে যাতে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর জন্য প্রস্তাবটি তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয় এবং ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়ার পথ আরও সুগম করা যায়।

সর্বশেষ সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

রাশিয়ায় প্লেগে ল্যাব টেকনিশিয়ানের মৃত্যু, পাঁচ হাসপাতাল বন্ধ

রাশিয়ায় প্লেগে ল্যাব টেকনিশিয়ানের মৃত্যু, পাঁচ হাসপাতাল বন্ধ

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুটস্কের শেলিখেভ এলাকায় প্লেগে আক্রান্ত হওয়ার সন্দেহে এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যুকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে। ঘটনাটির পর অন্তত পাঁচটি হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ২০০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে রুশ কর্তৃপক্ষ এখনো ওই নারীর মৃত্যুর কারণ হিসেবে প্লেগকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।  ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে কাজ করতেন টেকনিশিয়ান শিপিলোভা। নমুনা সংগ্রহের সময়

হামলার শঙ্কায় হঠাৎ যুক্তরাজ্য ছাড়ল মার্কিন বোমারু বহর

হামলার শঙ্কায় হঠাৎ যুক্তরাজ্য ছাড়ল মার্কিন বোমারু বহর

যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের সব বি-১ বোমারু বিমান হঠাৎ সরিয়ে নেওয়া হয়েছে। হামলার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  রোববার আল জাজিরা জানায়, পেন্টাগনের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ঘাঁটিতে মোতায়েন থাকা সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রের নিজস্ব ঘাঁটিতে ফিরে গেছে। তবে বি-১, বি-২ ও বি-৫২ বোমারু বহর যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকেই যেকোনো স্থানে যেকোনো

যুদ্ধের প্রস্তুতিতে ইরানে অস্ত্র হাতে নারীরাও

যুদ্ধের প্রস্তুতিতে ইরানে অস্ত্র হাতে নারীরাও

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানে বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তেহরানের ইমাম হোসেইন স্কয়ারের একটি প্রশিক্ষণকেন্দ্রে রোববার (৪ অক্টোবর) নারীদেরও আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিতে দেখা গেছে। সামরিক কর্মকর্তা ও প্রশিক্ষকদের কাছ থেকে নির্দেশনা নেওয়ার পর তারা বিভিন্ন আগ্নেয়াস্ত্র এবং হ্যান্ডগান চালানোর অনুশীলন করেন।  এর আগে শনিবার (৩ অক্টোবর) তেহরানের হাফত-ই তির স্কয়ারে বেসামরিক নাগরিকদের জন্য নতুন একটি

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুত হচ্ছে কানাডা

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুত হচ্ছে কানাডা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধের সম্ভাবনা অত্যন্ত কম হলেও সম্ভাব্য মার্কিন সামরিক হামলা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ঝুঁকি খুব কম হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের পরিবর্তিত বাস্তবতায় সব ধরনের সম্ভাবনা বিবেচনায় নেওয়া সরকারের দায়িত্ব। নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টিকে ঝুঁকি ব্যবস্থাপনার অংশ হিসেবে উল্লেখ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার মন্তব্যের

ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহব্যবস্থা এখনো সম্পূর্ণ সচল: আইআরজিসি

ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহব্যবস্থা এখনো সম্পূর্ণ সচল: আইআরজিসি

ইরানের ক্ষেপণাস্ত্র ও অস্ত্র উৎপাদনের সরবরাহব্যবস্থা এখনো সম্পূর্ণ সচল রয়েছে বলে দাবি করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি। প্রয়োজন হলে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতাও ইরানের রয়েছে বলে দাবি করেন তিনি। শনিবার (৩ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে বালালি বলেন, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের প্রয়োজনীয় কোনো খাত নিয়েই ইরানের উদ্বেগ নেই।