প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১:১৭

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত বহু বিলিয়ন ডলারের এবং ৩০ বছর মেয়াদি পারমাণবিক সহযোগিতা চুক্তি নতুন রাজনৈতিক শর্তের মুখে পড়েছে।
