প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১১:৩৩

ইরানে টানা ১১তম দিনের মতো সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২২ জুলাই) ভোরে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি পুনরুদ্ধারের কূটনৈতিক প্রচেষ্টা কার্যত স্থবির হয়ে পড়েছে। সংঘাতের বিস্তার এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনেও নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
