প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:৩৩

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে টানা দশম রাতের মতো ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর। সোমবার (২০ জুলাই) রাতজুড়ে ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিরিক, বন্দর আব্বাস, বন্দর লেঙ্গেহ, কেশম দ্বীপ, চাবাহার, কোনারাক, শিরাজ ও ইসফাহানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা এবং ইয়েমেনের হুথিদের নতুন অবরোধ ঘোষণায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
