প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৪:৩

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা বা অবকাঠামোতে হামলা চালালে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের শীর্ষ সামরিক সদর দপ্তর জানিয়েছে, এমন পরিস্থিতি সৃষ্টি হলে মধ্যপ্রাচ্যজুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো একযোগে লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
