প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৪:১৮

সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে ইরানের বন্দর আব্বাসের আকাশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশ প্রতিরক্ষা বাহিনী বন্দর আব্বাস কাউন্টির হাজিয়াবাদ এলাকার আকাশে একটি শত্রুভাবাপন্ন ‘লুকাস’ ড্রোন শনাক্ত করে সেটিকে সফলভাবে গুলি করে ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে।
