রবিবার, ১২ জুলাই, ২০২৬২৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ভারতে ফের করোনার সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে দুই মৃত্যু

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৪:১৬

শেয়ার করুনঃ
ভারতে ফের করোনার সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে দুই মৃত্যু

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। নতুন করে দুইজনের মৃত্যুর পাশাপাশি আরও আটজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় নজরদারি, পরীক্ষা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। রোববার (১২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের কাদাপা জেলার ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশিতে আক্রান্ত হওয়ার পর করোনা পরীক্ষায় শনাক্ত হন। পরে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে একই জেলার ৪৩ বছর বয়সী আরেক ব্যক্তি শারীরিক জটিলতা নিয়ে সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর করোনা নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা
এ ছাড়া কাদাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক মেডিকেল শিক্ষার্থীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
নতুন সংক্রমণের পর স্বাস্থ্য বিভাগ কাদাপা জেলায় বিশেষ টিম মোতায়েন করেছে। আক্রান্ত এলাকা থেকে প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৮টি নমুনার ফল নেগেটিভ এসেছে এবং বাকি নমুনার ফলাফলের অপেক্ষা চলছে।

কাদাপা জেলা পরিষদের বৈঠকে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বর্তমানে জেলায় আটজন সক্রিয় করোনা রোগী রয়েছেন। ভাইরাসের ধরন শনাক্ত করতে নমুনা পুনের একটি পরীক্ষাগারে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় জেলা-দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাভিথা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আক্রান্ত এলাকায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং হাসপাতালসহ জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি জ্বর, কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা, আইসোলেশন ও চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে। রাজ্যজুড়ে হাসপাতালগুলোকে পর্যাপ্ত শয্যা, আইসোলেশন সুবিধা ও চিকিৎসা প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

অন্ধ্রপ্রদেশকরোনাস্বাস্থ্যসতর্কতা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নাজাফ থেকে কারবালায় খামেনির শেষযাত্রার প্রস্তুতি সম্পন্ন

নাজাফ থেকে কারবালায় খামেনির শেষযাত্রার প্রস্তুতি সম্পন্ন

সর্বশেষ সংবাদ

পরিবেশ সুরক্ষায় ঢাকার বর্জ্য হবে শক্তি ও সম্পদের উৎস: প্রধানমন্ত্রী

পরিবেশ সুরক্ষায় ঢাকার বর্জ্য হবে শক্তি ও সম্পদের উৎস: প্রধানমন্ত্রী

ভারতে ফের করোনার সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে দুই মৃত্যু

ভারতে ফের করোনার সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে দুই মৃত্যু

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, জানুন সহজ উপায়ে

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, জানুন সহজ উপায়ে

প্রবীণ রাজনীতিক হারিয়ে শোকাহত দেশ বললেন প্রধানমন্ত্রী

প্রবীণ রাজনীতিক হারিয়ে শোকাহত দেশ বললেন প্রধানমন্ত্রী

টেকনাফের পাহাড়ি দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেল হাতিটি

টেকনাফের পাহাড়ি দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেল হাতিটি

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ সংকটে বিশ্বজুড়ে উদ্বেগ, পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য

হরমুজ সংকটে বিশ্বজুড়ে উদ্বেগ, পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে আইআরজিসির প্রকাশ্য হামলার পর চলতি সপ্তাহে ইরানে তৃতীয় দফার সামরিক অভিযান চালিয়েছে

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের পাল্টা হামলা শুরু

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের পাল্টা হামলা শুরু

যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা শুরু করেছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে তাদের প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের

হরমুজ উত্তেজনায় ইরানে নতুন মার্কিন বিমান হামলা অব্যাহত

হরমুজ উত্তেজনায় ইরানে নতুন মার্কিন বিমান হামলা অব্যাহত

হরমুজ প্রণালিতে একটি কন্টেইনার জাহাজে হামলার ঘটনার পর ইরানে আবারও রাতভর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি বাতিলের ঘোষণা দিলেও কূটনৈতিক আলোচনার পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি বলে জানিয়েছেন। অন্যদিকে ইরান দাবি

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর প্রথম আনুষ্ঠানিক বার্তায় প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, তার বাবার রক্তের বিচার নিশ্চিত করা হবে এবং এটি কেবল পারিবারিক বিষয় নয়, বরং সমগ্র ইরানি জনগণের প্রত্যাশা। বাবার দাফন সম্পন্ন হওয়ার পর প্রকাশিত এই বার্তায় মোজতবা খামেনি বলেন, দেশের স্বাধীনতা, মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ইরান কোনো

যুদ্ধের উত্তাপে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে নতুন অস্থিরতা শুরু

যুদ্ধের উত্তাপে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে নতুন অস্থিরতা শুরু

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অপরিশোধিত তেলের দাম সপ্তাহজুড়ে ঊর্ধ্বমুখী রয়েছে। তবে শুক্রবার সকালের লেনদেনে দামে সামান্য পতন দেখা গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৬ সেন্ট বা ০ দশমিক ০৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ২৪ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচারের দাম ৪ সেন্ট বা ০