প্রকাশ: ৮ জুলাই ২০২৬, ১৩:১২

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সতর্ক করেছে, চলতি বছরের ‘এল নিনো’ দ্রুত শক্তিশালী হয়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই এ জলবায়ুগত ঘটনা শক্তিশালী পর্যায়ে পৌঁছাবে। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে খরা, বন্যা, অতিবৃষ্টি, তাপপ্রবাহ, সামুদ্রিক তাপপ্রবাহ এবং অন্যান্য চরম আবহাওয়াজনিত দুর্যোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
