প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ১০:৩৩

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে সরাসরি আঘাত হেনেছে অত্যন্ত শক্তিশালী সুপার টাইফুন বাভি। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে অঞ্চলজুড়ে ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং প্রায় সাড়ে ৩৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে। সোমবার (৬ জুলাই) মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর উপকূলীয় এলাকাগুলোর জন্য ব্যাপক ক্ষয়ক্ষতির সতর্কতা জারি করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও এপির বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
