প্রকাশ: ২ জুলাই ২০২৬, ১৩:১

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে কয়েক দিনের রেকর্ড ভাঙা প্রবল বর্ষণ এবং এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও পাহাড় ধসে কমপক্ষে ৫৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার জানিয়েছে, দুর্গত এলাকাগুলোতে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। ফলে নিখোঁজদের সন্ধান মিললে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।
