প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৭:৭

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নকশার একটি বিশেষ স্মারক পাসপোর্ট উন্মোচন করেছেন। শুক্রবার (২৬ জুন) ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টটির নমুনা প্রকাশ করেন। সীমিত সংখ্যায় বাজারে ছাড়া হবে এই বিশেষ সংস্করণের পাসপোর্ট, যা সরকারিভাবে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ নামে পরিচিত।
