
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৩:১৬

বাংলাদেশ ও নেপালের সঙ্গে বাণিজ্য ও যাত্রী চলাচল আরও সহজ করতে ভারতের পশ্চিমবঙ্গে ৭ থেকে ৮টি নতুন আন্তর্জাতিক স্থলবন্দর গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশটির ভূমি বন্দর কর্তৃপক্ষ (এলপিএআই) এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
