প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:২৩

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার প্রক্রিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানকে গভীর সংকটে ফেলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই চুক্তি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের তিনটি মূল ভিত্তিকে দুর্বল করে দিয়েছে, যার ফলে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখন তীব্র চাপের মুখে রয়েছেন।
