প্রকাশ: ১৬ জুন ২০২৬, ৯:৩৫

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত নতুন সমঝোতা স্মারক ইতোমধ্যে ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতিতে স্বাক্ষরিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স ও এএফপির বরাতে জানা গেছে, এই সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্বাক্ষর করেছেন।
