প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৬:২৫

ভারতের আসাম রাজ্যের যোরহাটে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ (AN-32) পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে বিমানঘাঁটিতে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলে জরুরি উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করা হয়।
