প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:২৯

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া এখন পর্যন্ত সবচেয়ে কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে। তিনি জানান, সমঝোতা স্মারক চূড়ান্ত হলে উভয় দেশ নিজ নিজ রাষ্ট্র থেকে ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে চুক্তি সম্পন্ন করবে এবং পরে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
