প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:২২

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য ঐতিহাসিক চুক্তির আলোচনার মধ্যেই ইরানের জব্দকৃত কয়েক বিলিয়ন ডলার অর্থ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত—এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। চারটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা এবং সাম্প্রতিক সংঘাত পরিস্থিতির প্রেক্ষাপটে এই কৌশলগত পদক্ষেপ নিতে পারে আবুধাবি।
