প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:৫

মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে একযোগে জোরালো সামরিক অভিযান শুরু করেছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরানের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে দাবি করা হয়েছে, আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বাহরাইন, কুয়েত, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের প্রায় ১৮টি ভিন্ন ভিন্ন মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে একযোগে হামলা চালানো হয়েছে।
