প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:৫৮

জর্ডানের একটি কৌশলগত সামরিক ঘাঁটিতে দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর মহাকাশ শাখা দাবি করেছে, মার্কিন সেনাদের অবস্থান করা ওই ঘাঁটিতে তাদের নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে। বুধবার (১০ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
