রবিবার, ২৬ জুলাই, ২০২৬১১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল টানাপোড়েন

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ৭ জুন ২০২৬, ১১:৫৮

শেয়ার করুনঃ
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল টানাপোড়েন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) সম্প্রতি তাদের অভ্যন্তরীণ মূল্যায়নে ইসরায়েলি পাল্টা গোয়েন্দা হুমকির মাত্রা ‘সর্বোচ্চ’ বা ‘ক্রিটিক্যাল’ পর্যায়ে উন্নীত করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই বর্তমান ও এক সাবেক কর্মকর্তা।

তাদের মতে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের জটিল কূটনৈতিক বাস্তবতার মধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও শীর্ষ কর্মকর্তাদের তথ্য সংগ্রহে নজরদারি বাড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ডিআইএ’র সাত পৃষ্ঠার একটি অভ্যন্তরীণ নথিতে উল্লেখ করা হয়েছে, মানব-সোর্স ও প্রযুক্তিগত উভয় মাধ্যমেই ইসরায়েলের গোয়েন্দা সক্ষমতা এখন ‘সংকটজনক স্তরে’ পৌঁছেছে।

একজন মার্কিন কর্মকর্তা জানান, নথিতে সংযুক্ত একটি চার্টে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতাকে স্বাভাবিক মাত্রার বাইরে হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এসব অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই প্রতিবেদনের দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

সৌদি হামলার প্রতিশোধে হুথিদের নতুন হুমকি, মধ্যপ্রাচ্যে উত্তেজনা

সৌদি হামলার প্রতিশোধে হুথিদের নতুন হুমকি, মধ্যপ্রাচ্যে উত্তেজনা
পেন্টাগন এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের সতর্কবার্তা দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞ এমিলি হার্ডিং বলেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা অত্যন্ত সক্রিয় এবং তারা মার্কিন নীতিনির্ধারণ প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে আগ্রহী।

এ ঘটনা এমন সময় সামনে এলো, যখন ইরান-ইসরায়েল সংঘাত এবং লেবানন পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নীতিগত বিরোধ ক্রমেই বাড়ছে।

গোয়েন্দা_তৎপরতাযুক্তরাষ্ট্র-ইসরায়েল টানাপোড়েন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

সাঙ্গু নদীতে নিখোঁজের দুইদিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

সাঙ্গু নদীতে নিখোঁজের দুইদিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে বঙ্গভবনের পথে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে বঙ্গভবনের পথে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মানুষের মতো কথোপকথনে বড় অগ্রগতি আনছে চ্যাটজিপিটির ভয়েস প্রযুক্তি

মানুষের মতো কথোপকথনে বড় অগ্রগতি আনছে চ্যাটজিপিটির ভয়েস প্রযুক্তি

এক দশক অপেক্ষার অবসানে শুরু হচ্ছে চীনা শিল্পাঞ্চল নির্মাণ

এক দশক অপেক্ষার অবসানে শুরু হচ্ছে চীনা শিল্পাঞ্চল নির্মাণ

এসএসসি ফল প্রকাশে অপেক্ষা বাড়ছে, জানা গেল সম্ভাব্য তারিখ

এসএসসি ফল প্রকাশে অপেক্ষা বাড়ছে, জানা গেল সম্ভাব্য তারিখ

জনপ্রিয় সংবাদ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

এ সম্পর্কিত আরও পড়ুন

বিরল ইবোলা ভাইরাসে কঙ্গোজুড়ে বাড়ছে মৃত্যু, আন্তর্জাতিক উদ্বেগ

বিরল ইবোলা ভাইরাসে কঙ্গোজুড়ে বাড়ছে মৃত্যু, আন্তর্জাতিক উদ্বেগ

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলা ভাইরাসের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কঙ্গো সরকারের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৫ জনে পৌঁছেছে। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৩৫৪ জন। শনিবার প্রকাশিত সরকারি প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। আফ্রিকা রোগ নিয়ন্ত্রণকেন্দ্র (আফ্রিকা সিডিসি) জানিয়েছে, বর্তমান প্রাদুর্ভাব আফ্রিকা মহাদেশের ইতিহাসে

ক্ষেপণাস্ত্র সংকটেই ইরানে হামলা কমিয়েছে ট্রাম্প প্রশাসন

ক্ষেপণাস্ত্র সংকটেই ইরানে হামলা কমিয়েছে ট্রাম্প প্রশাসন

ইরানে টানা দুই সপ্তাহ বিমান হামলা চালানোর পর গত দুই দিন ধরে অভিযান বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ইরানের সম্ভাব্য পাল্টা হামলা মোকাবিলায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে যাওয়ার আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে বিস্তারিত

ইরানি হামলার আশঙ্কায় ট্রাম্পের বিমান পরিবর্তন!

ইরানি হামলার আশঙ্কায় ট্রাম্পের বিমান পরিবর্তন!

চলতি মাসে তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ বিমান পরিবর্তনের ঘটনাকে ঘিরে নতুন তথ্য প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ট্রাম্প এবং তার ব্যবহৃত বিমানকে লক্ষ্য করে আকাশপথে হামলার পরিকল্পনা করছিল। এই নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য পাওয়ার পরই নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে বিমান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সম্পর্কে অবগত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করল ভারত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করল ভারত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সম্পর্ক জোরদারে তারা বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

শিক্ষামন্ত্রীর পদত্যাগেই অনড় সিজেপি, আলোচনায় অনিশ্চয়তা

শিক্ষামন্ত্রীর পদত্যাগেই অনড় সিজেপি, আলোচনায় অনিশ্চয়তা

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার আলোচনার কয়েক ঘণ্টা আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে সরকার সম্মত না হলে আলোচনার আর কোনো অর্থ থাকবে না। ফলে শনিবারের বৈঠককে ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা লিখেছেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ