প্রকাশ: ৪ জুন ২০২৬, ১১:৪৩

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সাম্প্রতিক এক ফোনালাপ ঘিরে নতুন করে কূটনৈতিক টানাপোড়েনের আভাস দেখা দিয়েছে। গত ১ জুন তাদের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। আলোচনায় মূলত লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে মতবিরোধ স্পষ্ট হয়ে ওঠে বলে জানা গেছে।
