প্রকাশ: ২৬ মে ২০২৬, ১২:৫৬

যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে সংশয় তৈরি হলেও ইরানের সঙ্গে একটি চুক্তি সম্ভব বলে মনে করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (২৬ মে) ভারতের জয়পুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
