প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৩:১৩

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তীব্র ক্ষোভ ও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। এই কেলেঙ্কারির দায়ে বিতর্কিত জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) নিষিদ্ধ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে বিভিন্ন ছাত্র সংগঠন।
