প্রকাশ: ৬ মে ২০২৬, ১৩:১৫

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজনীতিতে ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হয়েছে। দীর্ঘদিন ধরে দুই প্রধান আঞ্চলিক দল—দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (DMK) এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (AIADMK)—এর আধিপত্য ভেঙে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া সি জোসেফ বিজয় নেতৃত্বাধীন তামিলাগা ভেট্টি কাজাগাম (TVK)।
