প্রকাশ: ৩ মে ২০২৬, ১০:৫৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাম্প্রতিক মস্কো সফরের পর দেশটিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় রাশিয়ার অবস্থান আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। রাশিয়া স্পষ্টভাবে জানিয়েছে, ইরান ইস্যুতে তারা কোনো সামরিক সমাধানকে সমর্থন করছে না; বরং কূটনৈতিক উদ্যোগকেই সংকট নিরসনের কার্যকর পথ হিসেবে দেখছে।
