বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬২৬ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ডিনারের আগে ‘গুলির’ মন্তব্য, পরে সত্যিকারের হামলায় চাঞ্চল্য

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৭

শেয়ার করুনঃ
ডিনারের আগে ‘গুলির’ মন্তব্য, পরে সত্যিকারের হামলায় চাঞ্চল্য

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার ঘিরে গুলির ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে প্রেস সচিব ক্যারোলিন লেভিট–এর একটি মন্তব্য। অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে দেওয়া তার বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

ইয়াহুর প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানস্থল ওয়াশিংটন হিলটন হোটেলের লবিতে গুলির খবর প্রকাশের ঠিক আগে লেভিট সন্ধ্যার পরিবেশ নিয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, “দেওয়ার উইল বি শটস ফায়ার্ড টুনাইট”—অর্থাৎ ‘আজ রাতে কিছু গুলি ছোড়া হবে’।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লড়াইয়ের জন্য প্রস্তুত এবং তার বক্তব্য হবে ক্লাসিক ট্রাম্প স্টাইলে—মজাদার, বিনোদনমূলক ও তীক্ষ্ণ কটাক্ষে ভরা। তখন তার মন্তব্যকে রূপক অর্থে নেওয়া হয়েছিল, ধারণা করা হয়েছিল বক্তৃতায় রাজনৈতিক ‘শট’ ছোড়া হবে।

আরও

৬জি উন্নয়নে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে ভারতের নতুন অংশীদারিত্ব

৬জি উন্নয়নে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে ভারতের নতুন অংশীদারিত্ব
কিন্তু অল্প সময়ের মধ্যেই বাস্তব পরিস্থিতি বদলে যায়। নৈশভোজ চলাকালে ব্যাংকুয়েট হলের বাইরে গুলির শব্দ শোনা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় দুই হাজার অতিথি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকে চিৎকার করে সবাইকে মাটিতে শুয়ে পড়তে বলেন এবং অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ শীর্ষ কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে ট্রাম্প জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে।

ঘটনার পর লেভিটের সাক্ষাৎকারের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এক্স প্ল্যাটফর্মে ভিডিওটি ৪০ লাখের বেশি বার দেখা হয়েছে। অনেক ব্যবহারকারী মন্তব্য করেন, ঘটনাটি ‘অদ্ভুতভাবে সত্যি হয়ে গেছে’, আবার কেউ এটিকে কাকতালীয় মিল বলে উল্লেখ করেন।

হোয়াইটহাউসডিনারগুলিরঘটনা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতিত হয়েছেন: রিজভী

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতিত হয়েছেন: রিজভী

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পটুয়াখালীতে নলকূপ বসাতেই বের হচ্ছে গ্যাস, আগুন দেখতে ভিড়

পটুয়াখালীতে নলকূপ বসাতেই বের হচ্ছে গ্যাস, আগুন দেখতে ভিড়

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

এ সম্পর্কিত আরও পড়ুন

তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত হলো কম্পন

তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত হলো কম্পন

তিব্বতে ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) বরাতে এ তথ্য জানানো হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। এর কম্পন নেপালেও অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যু, আহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অবশ্য ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ০ বলে জানিয়েছে। এর আগে গত

ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে ইউরোপীয় ১২ দেশের নিষেধাজ্ঞা

ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে ইউরোপীয় ১২ দেশের নিষেধাজ্ঞা

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে ১২টি দেশ। দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাও রয়েছে। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানান, আন্তর্জাতিক আইনের আওতায় তারা নিজ নিজ জাতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করবেন অথবা ইউরোপীয় পর্যায়ে নেওয়া এ ধরনের উদ্যোগকে সমর্থন করবেন। যৌথ বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে ইসরায়েল সরকারের কর্মকাণ্ড দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের

ইরানি ট্যাংকারে মার্কিন হামলার পর জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানি ট্যাংকারে মার্কিন হামলার পর জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলা

ওমান উপসাগর ও খারগ দ্বীপের কাছে ইরানের পাঁচটি তেলের ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা জবাব দিয়েছে তেহরান। জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল আজরাকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দুই দিনে মার্কিন যুদ্ধজাহাজে দুইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগের পর ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানি তেলের ট্যাংকারে হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানায়, ওমান উপসাগরে এম/টি কাভিজ, এম/টি চারমিনার, এম/টি

চার্লসের চিঠিতে স্পষ্ট, রাজকীয় দায়িত্বে নেই হ্যারি-মেগান

চার্লসের চিঠিতে স্পষ্ট, রাজকীয় দায়িত্বে নেই হ্যারি-মেগান

যুক্তরাজ্যে ফিরে এলেও রাজপরিবারের কোনো আনুষ্ঠানিক দায়িত্ব পালন করবেন না প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। সোমবার (৭ সেপ্টেম্বর) এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। সরকার ও সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে পাঠানো ওই চিঠিতে তাদের বর্তমান অবস্থান অপরিবর্তিত থাকার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ২০২০ সালে রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর হ্যারি

৬জি উন্নয়নে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে ভারতের নতুন অংশীদারিত্ব

৬জি উন্নয়নে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে ভারতের নতুন অংশীদারিত্ব

পরবর্তী প্রজন্মের ৬জি টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের উন্নয়ন ও কার্যকারিতা ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক উদ্যোগে যোগ দিয়েছে ভারত। ওয়াশিংটনের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা, উদ্ভাবন এবং নেটওয়ার্ক নিরাপত্তা জোরদারের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রসহ ২৫টি দেশের জোটে নয়াদিল্লির অন্তর্ভুক্তির বিষয়টি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) টাইমস নাউয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে। সোমবার মার্কিন বাণিজ্য বিভাগ আনুষ্ঠানিকভাবে এই অংশীদারিত্বের সিদ্ধান্ত ঘোষণা করে। এর আগে জি২০ উদ্ভাবন মন্ত্রী পর্যায়ের বৈঠকের