প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:১৫

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে আন্তর্জাতিক উদ্যোগ জোরদার হচ্ছে। এ লক্ষ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আজ বুধবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের আন্তর্জাতিক বৈঠক, যেখানে অংশ নিচ্ছে ৩০টিরও বেশি দেশ।
