প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৭:৪৪

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহ ধরে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হতে চলেছে। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা, মার্কিন নৌ অবরোধ এবং কড়া রাজনৈতিক বক্তব্যের কারণে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। পাল্টাপাল্টি হুমকি ও কূটনৈতিক উত্তেজনায় আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা বাড়ছে।
