প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ২১:১৩

বিশ্ব এখন এক নজিরবিহীন জ্বালানি সংকটের মুখে দাঁড়িয়ে আছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা-এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি ১৯৭০-এর দশকের তেল সংকট এবং ইউক্রেন যুদ্ধ-পরবর্তী পরিস্থিতির সম্মিলিত প্রভাবের চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে।
