প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১৯:১৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর কার্যালয় এবং দেশটির বিমানবাহিনীর কমান্ডারের অবস্থান লক্ষ্য করে ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র দিয়ে আকস্মিক হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২ মার্চ) আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ দাবি করে।


