রবিবার, ১ মার্চ, ২০২৬১৬ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরাইলের আঘাত: তেহরানে বিস্ফোরণ, খামেনি যেভাবে নিহত

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১১:৩২

শেয়ার করুনঃ
যুক্তরাষ্ট্র-ইসরাইলের আঘাত: তেহরানে বিস্ফোরণ, খামেনি যেভাবে নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন—এমন দাবি ঘিরে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি রোববার এ তথ্য নিশ্চিত করেছে বলে জানানো হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক হামলায় খামেনি মারা গেছেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ইরানের শীর্ষ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত বিবৃতি তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স দুটি মার্কিন সূত্র ও একটি অবগত সূত্রের বরাত দিয়ে জানায়, শনিবার ভোরে ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালায়। হামলার সময় খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও

তেহরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলায় খামেনির প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস!

তেহরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলায় খামেনির প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস!

ইসরাইলি কর্মকর্তাদের দাবি, ওই হামলায় খামেনি ছাড়াও তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোরের নামও রয়েছে।

ইরানি একটি সূত্র রয়টার্সকে জানায়, হামলার ঠিক আগে খামেনি একটি সুরক্ষিত স্থানে বৈঠক করছিলেন। সেখানে উপস্থিত ছিলেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি এবং আলী শামখানি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যায়, ভবনটির একটি বড় অংশ ধসে পড়েছে এবং চারপাশে বিস্ফোরণের চিহ্ন রয়েছে।

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, সেখানে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। তবে হামলার প্রকৃতি ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ এখনও স্পষ্ট নয়।

আয়াতুল্লাহ আলী খামেনি নিহততাসনিম ফার্স নিউজআলী খামেনি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

ইরানের পুরো ক্ষেপণাস্ত্র শিল্প ও নৌবাহিনী চিরতরে ধ্বংস করা হবে: ট্রাম্পের হুশিয়ারী

ইরানের পুরো ক্ষেপণাস্ত্র শিল্প ও নৌবাহিনী চিরতরে ধ্বংস করা হবে: ট্রাম্পের হুশিয়ারী

এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও জটিল হয়ে আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের আঘাত: তেহরানে বিস্ফোরণ, খামেনি যেভাবে নিহত

যুক্তরাষ্ট্র-ইসরাইলের আঘাত: তেহরানে বিস্ফোরণ, খামেনি যেভাবে নিহত

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলনমেলা

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলনমেলা

ইরানের স্কুলে বিমান হামলায় নিহত বেড়ে ৫১

ইরানের স্কুলে বিমান হামলায় নিহত বেড়ে ৫১

কাতারে বাংলাদেশিদের নিরাপত্তায় দূতাবাসের বিজ্ঞপ্তি

কাতারে বাংলাদেশিদের নিরাপত্তায় দূতাবাসের বিজ্ঞপ্তি

সংঘাতে কাতারের আকাশসীমা বন্ধ, সকল ফ্লাইট স্থগিত

সংঘাতে কাতারের আকাশসীমা বন্ধ, সকল ফ্লাইট স্থগিত

জনপ্রিয় সংবাদ

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরানের স্কুলে বিমান হামলায় নিহত বেড়ে ৫১

ইরানের স্কুলে বিমান হামলায় নিহত বেড়ে ৫১

ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আকস্মিক হামলার অংশ হিসেবে এই হামলা চালানো হয়। খবর দিয়েছে Al Jazeera। স্থানীয় সূত্র জানায়, হামলার সময় স্কুলটিতে ১৭০ জনের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল। মিনাব শহরের সরকারি কর্মকর্তা মোহাম্মদ রেদমেহের বলেন,

সংঘাতে কাতারের আকাশসীমা বন্ধ, সকল ফ্লাইট স্থগিত

সংঘাতে কাতারের আকাশসীমা বন্ধ, সকল ফ্লাইট স্থগিত

ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কাতারের জাতীয় বিমান সংস্থা Qatar Airways সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। কাতারের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্রে। শনিবার ইসরায়েল ইরানে হামলা শুরু করলে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার পরপরই ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে

তেহরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলায় খামেনির প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস!

তেহরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলায় খামেনির প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস!

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার সময় ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা, শীর্ষ সামরিক নেতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও লক্ষ্যবস্তু করা হয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানে হামলা চালানো হয়। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদ ধসে পড়েছে এবং প্রাসাদের চারপাশ কালো হয়ে গেছে। এ থেকে বোঝা যাচ্ছে, সেখানে

যুক্তরাষ্ট্র–ইসরায়েলি বিমান হামলায় ইরানের স্কুলে ৪০ ছাত্রী নিহত

যুক্তরাষ্ট্র–ইসরায়েলি বিমান হামলায় ইরানের স্কুলে ৪০ ছাত্রী নিহত

ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় অন্তত ৪০ জন ছাত্রী নিহত হয়েছেন। এটি যৌথ অভিযান শুরুর পর প্রথমবারের মতো বড় ধরনের হতাহতের ঘটনা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র বরাতে নিউজ ১৮ জানায়, বিদ্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়। বোমা বর্ষণের কারণে শিক্ষার্থীরা নিহত হয়েছেন। ইরানি গণমাধ্যম জানায়, রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, কাতার সহ আরো ৫ দেশে ইরানি ক্ষেপনাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, কাতার সহ আরো ৫ দেশে ইরানি ক্ষেপনাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার নিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে তেহরানসহ ইরানের পাঁচটি প্রধান শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার পর ইরানও পাল্টা হামলা শুরু করেছে। ইরানের প্রতিক্রিয়ার অংশ হিসেবে কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে স্থাপনকৃত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা