
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:১৬

বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানবিক আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের নিজ দেশ মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে আরও কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি এ আহ্বান জানান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মানবিক বিষয়ক উচ্চপর্যায়ের আলোচনায় বক্তব্য প্রদানকালে।
